প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা এবং নির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত কালিয়াকৈর-শম্ভুগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং শম্ভুগঞ্জ ৪০০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালু করা হয়েছে।
এই অবকাঠামোটি পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে এবং আজ শুক্রবার (৩০ অক্টোবর) সফলভাবে চালু করা হয়।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, নতুন লাইন ও উপকেন্দ্রের কার্যক্রম শুরু হওয়ার ফলে উত্তর-মধ্যাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে, যা প্রায় ২০ লাখ মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সঞ্চালন লাইনটির কার্যক্রম শুরু হওয়ার ফলে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল ও নেত্রকোনার কিছু অংশে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা অনেকাংশে সমাধান হয়েছে। পূর্বে গ্রীষ্মকালে সংশ্লিষ্ট ১৩২ কেভি নেটওয়ার্কের ভোল্টেজ সর্বনিম্ন ১০২ থেকে ১০৫ কেভিতে নেমে আসলেও বর্তমানে তা বেড়ে ১২০ থেকে ১২১ কেভিতে উন্নীত হয়েছে। এছাড়া, গ্রীষ্ম মৌসুমে ওই অঞ্চলের ১ হাজার ৬০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সঞ্চালনগত যে সীমাবদ্ধতা ছিল, তা-ও দূর হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ আরও জানায়, নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির ফলে বছরে গড়ে ১ দশমিক ৫ থেকে ২ শতাংশ পর্যন্ত সিস্টেম লস কমতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহের ভিত্তি মজবুত হওয়ার ফলে ময়মনসিংহ অঞ্চলের শিল্পকারখানা, অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাকশিল্প ও রাইস মিলসহ বিভিন্ন উৎপাদনমুখী খাতের সম্প্রসারণে বড় সুযোগ সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন