প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় জলাশয় ভরাটের অভিযোগে তিনজন ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত পাইপ অপসারণ ও বিনষ্ট করার কাজ করা হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেলে কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের পেছনে একটি ডোবা ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে মো. টিটু মিয়া (৩৫) ও রথিন রায় (৩২) নামের দুজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় ডোবা ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ২৫টি পাইপ বিনষ্ট করে দেওয়া হয়।
একই দিন রাত ১১টার দিকে কুটি বাজার ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি জলাশয় ভরাটের অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
এই অভিযানে মো. রফিক নামের একজন ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত, জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে ভরাট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন