প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষ্ণসাগরে রাশিয়ার নৌঘাঁটি নভোরোসিস্কে একটি বড় ধরনের হামলা পরিচালনা করেছে ইউক্রেন। এতে অন্তত ৪টি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে শিশুসহ ৩ জন নিহত এবং ২৪ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
ইউক্রেনের দাবি, কিয়েভ থেকে ৩শ কিলোমিটারেরও বেশি দূরে এই অভিযান চালানো হয়েছে এবং এই অভিযানে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার তীব্রতার কারণে নভোরোসিস্ক বন্দর নগরীতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক গভর্নরের তথ্যমতে, হামলায় কয়েকজন হতাহত হয়েছেন।
এদিকে ইউক্রেনীয় হামলার প্রতিক্রিয়া হিসাবে কৃষ্ণসাগরে পাল্টা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে রাশিয়া। তাদের দাবি, ওডেসা বন্দরে সামরিক সরঞ্জামবাহী একটি ইউক্রেনীয় কার্গো জাহাজে সফল আক্রমণ করেছে রুশ বাহিনী। একইসঙ্গে, জ্বালানি ডিপো এবং বেশ কিছু বন্দর অবকাঠামো ধ্বংসের দাবি করেছে মস্কো। এছাড়া, হামলাটি ঘটেছে ওডেসার একটি শপিং মলে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কঠোর বার্তা পাঠিয়েছে। মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়েছে, কৃষ্ণসাগরে বেসামরিক তেলবাহী জাহাজে কোনো ধরনের হামলা চালানো যাবে না। বিশ্ববাজারে তেলের দামের স্থিতিশীলতা রক্ষায় নভোরোসিস্কের তেল রফতানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার জন্যও ইউক্রেনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
পশ্চিমা দেশগুলো রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করলে তা দস্যুতা হিসেবে গণ্য হবে এবং এই জন্য কঠোর জবাব দেয়া হবে বলে সতর্কতা জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন