প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ পাঁচ বছর ধরে চলমান ইউক্রেন সংঘাতে প্রতি চার মিনিটে একজন রুশ সেনার প্রাণহানি ঘটছে। সম্প্রতি প্রকাশিত রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার হিসাব অনুযায়ী, যুদ্ধে এখন পর্যন্ত ৭ লাখ ২০ হাজারেরও বেশি সেনা প্রাণ হারিয়েছেন। এই পরিসংখ্যান আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধ এবং পরবর্তী দুই চেচেন যুদ্ধে রাশিয়ার মোট প্রাণহানির সংখ্যাকেও অতিক্রম করেছে।
বিশ্বের বিভিন্ন শান্তি সম্মেলনে প্রায়শই রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশ্বজুড়ে শান্তির বার্তা প্রচারকারী এই দুই দেশ দীর্ঘ পাঁচ বছর ধরে একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। ইউক্রেনের হতাহতির তথ্য গণমাধ্যমে নিয়মিতভাবে উঠে এলেও, রুশ সেনাদের মৃত্যুর খবর খুব একটা শোনা যায় না।
তবে এবার ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের প্রাণহানির একটি নতুন চিত্র প্রকাশিত হয়েছে ফাঁস হওয়া সরকারি পরিসংখ্যানে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা ৭ লাখ ২০ হাজারের বেশি সেনার মৃত্যুর হিসাব দিয়েছে।
তাদের দাবি, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর গড়ে প্রতি চার মিনিটে একজন রুশ সেনা নিহত হয়েছেন। গেল সোমবার প্রকাশিত এই বিশ্লেষণে দেখা যায়, গত সেপ্টেম্বরের শেষ নাগাদ রাশিয়ার সরকারি নথিতে ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য রয়েছে। তবে মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে বিলম্ব এবং নিখোঁজ সেনাদের হিসাব যুক্ত করলে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেড়ে যায়।
এই পরিসংখ্যান ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধ এবং পরবর্তী দুই চেচেন যুদ্ধে রাশিয়ার মোট প্রাণহানিকেও ছাড়িয়ে গেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, হৃদ্রোগ, কোভিড এবং স্ট্রোকের পর ইউক্রেন যুদ্ধ এখন রাশিয়ায় মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
এদিকে, ইউক্রেনের হতাহতের সংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সিএসআইএসের গত জুলাইয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধে ৫ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ ২৫ হাজার ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন