প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশ সাতক্ষীরায় আটক তিন আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছে। জনসাধারণের মধ্যে ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার, বিভিন্ন সময়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে সদর থানার পুলিশ তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে দুজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: সামছুর রহমান (৫৪), বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেন (৪৭) এবং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম রাশেদুল ইসলাম (৪৫)।
সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশের পৃথক অভিযানে আটক করার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাস বিরোধী অভিযান চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন