প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শাহজাদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়াও শাহজাদপুরের গণমানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত এমপির পক্ষে তার সহকারী একান্ত সচিব আল মামুন জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা এবং শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আল আমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃষ্টি উপেক্ষা করে শাহজাদপুরের বিভিন্ন এলাকার সাধারণ মুসল্লিরাও জানাজা নামাজে শরিক হন। এ সময় পুরো কলেজ মাঠে শোকাহত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জানাজা শেষে মরহুম হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন