প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেখ হাসিনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের এবং পরিবারের স্বার্থ। সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন যে, প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল বলেন, দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে তার দেশে ফেরার পথ তৈরি করতে। এর পেছনে শেখ হাসিনার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। এসব ঘটনার মাধ্যমে তিনি আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে প্রচণ্ড বিপদের মুখে ঠেলে দিয়েছেন। যাদের আওয়ামী লীগের প্রতি সামান্য সহানুভূতি ছিল, তাদের জন্য দলটির পক্ষে কথা বলা কঠিন হয়ে পড়েছে।
ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর বহিঃপ্রকাশ দেখা গেছে তার অনুগতদের কর্মকাণ্ডে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আওয়ামী লীগের ক্রোধান্ধ নেত্রী এবং তার অনুসারীরা এটি বিবেচনায় আনেননি যে, ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। গ্রামীণ ব্যাংকের ওপর এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে, সেটিও তাদের ভাবনায় নেই।
আসিফ নজরুল বলেন, মনে হচ্ছে, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন। তবে এই সুইসাইড বোমায় ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ, তিনি নিজে নন।
পোস্টে তিনি প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কবে উপলব্ধি করবেন এটা? কবে বুঝবেন যে, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নেত্রী দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন