প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দেওয়া এই তারকাকে নিয়ে সান্তোস ক্লাবটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। আপাতত তিনি কয়েক দিনের ছুটিতে ছিলেন।
ক্লাবের সূত্রে জানা গেছে, বিশ্বকাপ থেকে বিদায়ের পর মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্য নেইমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ছুটি শেষে তিনি ক্লাবে ফিরলে তার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করবে সান্তোস।
এখন ৩৪ বছর বয়সী এই ফুটবলার পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তার ম্যানেজমেন্ট দলের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করছে সান্তোস কর্তৃপক্ষ। তবে বৈঠকের জন্য নির্দিষ্ট সময় এখনও নির্ধারিত হয়নি। একই সঙ্গে অনুশীলনে তার ফেরার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত ১০ দিনের বিশ্রামে থাকতে হবে নেইমারকে।
এদিকে, ব্রাজিলিয়ান লিগে ফেরার প্রস্তুতি শুরু করেছে সান্তোস। আগামী ১৬ জুলাই বোটাফোগোর বিপক্ষে ম্যাচটি সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছেন প্রধান কোচ কুকা, তবে নেইমারকে ছাড়া।
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন তার বাবা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তায় ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বার্তায় তিনি লেখেন, ‘আমি তোমাকে একজন বাবা হিসেবে অনুরোধ করছি, ফুটবল খেলা চালিয়ে যাও। পায়ের নিচে বল নিয়ে আনন্দটা আবার খুঁজে নাও। মাঠে তোমার চেনা হাসিটা ফিরিয়ে আনো। সবচেয়ে বড় কথা, তুমি সুস্থ আছ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে, ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার ইঙ্গিত দিয়েছেন, নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোয়ের ম্যাচটিই ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ। তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, আর এখানেই শেষ করলাম।’
সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন