প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে নতুন চুক্তি নিয়ে জটিলতা কাটছে না। এদিকে, দীর্ঘদিন ধরে চলা আলোচনা আটকে আছে বেতনের অঙ্ক ও ইমেজ স্বত্ব নিয়ে।
এর ফলে রিয়ালে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে। উল্লেখ্য, 'লস ব্লাঙ্কোস'দের (রিয়াল মাদ্রিদ) সাথে চুক্তির মেয়াদ আগামী মৌসুমের শেষেই শেষ হতে যাচ্ছে। এছাড়া, চলতি দলবদল চুক্তিতেই (ট্রান্সফার উইন্ডো) আর্সেনাল ভিনিকে দলে ভেড়াতে বেশ জোরালোভাবে চেষ্টা করছে।
গতকাল বুধবার, ব্রাজিলিয়ান এই তারকার চুক্তি নবায়নের অচলাবস্থা কাটানোর লক্ষ্যে ভিনির প্রতিনিধিরা রিয়াল মাদ্রিদের হোসে অ্যাঞ্জেল সানচেজ এবং জুনি কালাফাতের সাথে আলোচনায় বসেছিলেন। কিন্তু, তারা বৈঠক শেষ করেন কোনো চুক্তি ছাড়াই।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ সূত্রে জানা গেছে, রিয়াল মাদ্রিদ তাদের প্রাথমিক প্রস্তাব বাড়িয়ে প্রতি মৌসুমে নেট প্রায় ২ কোটি ৪০ লাখ ইউরো করার সিদ্ধান্ত নিয়েছে, এই চুক্তির মেয়াদ থাকবে ২০৩১ সাল পর্যন্ত।
তবে, ভিনি বোনাস পুনর্গঠন করে এই দূরত্ব কমানোর চেষ্টা করলেও চূড়ান্ত কোনো চুক্তি এখনও হয়নি।
এদিকে, মতপার্থক্যের মধ্যে রয়েছে চুক্তি নবায়নের সম্ভাব্য বোনাস এবং ইমেজ রাইটস (ছবির স্বত্ব), যা বর্তমানে ক্লাব এবং খেলোয়াড় উভয়ই সমানভাবে ভাগ করে নেন। ব্রাজিলিয়ান এই তারকা বর্তমানে অংশটিতে বেশি দাবি করেছেন।
যদিও আলোচনায় কোনো পক্ষই নিজেদের অবস্থান পুরোপুরি প্রতিষ্ঠা করতে না পারলেও সমঝোতার একটি পথ তৈরি হয়েছে।
স্প্যানিশ রেডিও স্টেশনের তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ দ্রুত সিদ্ধান্ত জানাতে চায়। কারণ সিদ্ধান্ত নেওয়ার পুরো বিষয়টি এখন ভিনিসিয়ুসের ওপর নির্ভর করছে। এই সুযোগে, ব্রাজিলিয়ান তারকাকে দলে টানতে সক্রিয় রয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন