প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি অর্থবছরের মধ্যেই অনুষ্ঠিত হবে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন, এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন করতে গিয়ে বলেন, স্থানীয় সরকারের পাঁচ স্তর রয়েছে এবং সরকারি লক্ষ্য হলো চলতি অর্থবছরের মধ্যে সকল স্তরেই নির্বাচন সম্পন্ন করা। আগস্টের পর স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে।
এসময় তিনি জানান, শেখ হাসিনার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই এবং বলেন, তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়ে গেছে। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে এবং তাঁকে জেলে যেতে হবে, সেই সঙ্গে রায় কার্যকর হবে।
সিলেট অন্যান্য নগরের তুলনায় পরিষ্কার-পরিচ্ছন্ন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খাল খনন ও ডেঙ্গু প্রতিরোধ প্রকল্পে সিলেট সিটি করপোরেশন ভালো করছে।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকরসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন