০৩:২৫ এম
অ্যাজমা বা হাঁপানি কি শুধু শ্বাসকষ্ট আর বুক দিয়ে বাঁশির মতো শব্দ হওয়ার বিষয়? চিকিৎসকরা বলছেন, এই ধারনা সম্পূর্ণ ঠিক নয়। অনেক ক্ষেত্রে, শ্বাসকষ্ট ছাড়া অ্যাজমা শরীরে বাসা বাঁধতে পারে। সঠিক লক্ষণগুলোর অভাবে বেশিরভাগ মানুষ এটি সাধারণ কাশি বা অ্যালার্জি মনে করে ভুল করেন, যা পরবর্তী সময়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা অ্যাজমার কিছু অপ্রচলিত লক্ষণের কথা উল্লেখ করেছেন, যা আমাদের দৃষ্টি এড়িয়ে যায়।
১. শুকনো কাশি যখন সংকেত
আরও পড়ুন: ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের
অ্যাজমার এমন একটি বড় লুকানো লক্ষণ হলো দীর্ঘস্থায়ী শুকনো কাশি। বিশেষত যদি কাশি রাতে বা ভোরে বৃদ্ধি পায়, তাহলে এটি কোনো সাধারণ ঠান্ডা লাগা নয় বরং অ্যাজমার লক্ষণ হতে পারে।
২. হাসি বা কথায় বাড়ে কাশি
অনেকের ক্ষেত্রে হাসি দিলে, জোরে কথা বললে অথবা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে কাশি শুরু হতে দেখা যায়। এটি নির্দেশ করে যে আপনার শ্বাসনালী অত্যন্ত সংবেদনশীল। চিকিৎসাবিজ্ঞানে একে অ্যাজমার প্রাথমিক ধাপ হিসেবে বিবেচনা করা হয়।
৩. বুকে অদৃশ্য চাপ বা অস্বস্তি
আরও পড়ুন: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মা-রা গেছেন
এটি সবসময় শ্বাসকষ্ট হবে এরকম নয়; অনেক রোগী অভিযোগ করেন যে তাদের বুক ভারী হয়ে আছে বা তারা সহজে নিঃশ্বাস নিতে পারছেন না। যদি হাঁটার সময় বা সিঁড়ি দিয়ে ওঠার সময় বুকে কোনও চাপ অনুভব করেন, তাহলে আজই সতর্ক হোন।
৪. শিশুদের ক্লান্তি ও অলসতা
শিশুরা নিজেদের অ্যাজমার উপসর্গগুলো মুখে বলতে পারে না। অনেক সময় দেখা যায় যে শিশুটি আগের মতো খেলাধুলা করছে না অথবা দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছে। অভিভাবকরা একে সাধারণ দুর্বলতা মনে করেন, কিন্তু এটি আসলে 'লুকানো অ্যাজমা' হতে পারে।
৫. শুধুই কাশি বা 'কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা'
আরও পড়ুন: কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
এক ধরনের অ্যাজমা রয়েছে যাতে শ্বাসকষ্টের কোনও লক্ষণ নেই, কেবলমাত্র কাশি একমাত্র লক্ষণ থাকে। একে বলা হয় 'কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা'। সঠিকভাবে রোগ নির্ণয় না করায় এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে না।
কখন পরীক্ষা করাবেন?
যদি পারফিউমের তীব্র গন্ধ, ধুলোবালি অথবা আবহাওয়া পরিবর্তনে আপনার বার বার কাশি শুরু হয়, তাহলে দেরি না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। সাধারণ একটি 'স্পাইরোমেট্রি' পরীক্ষার মাধ্যমে রোগটি ধরা সম্ভব। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে অ্যাজমা নিয়েও স্বাভাবিকভাবে জীবন কাটানো সম্ভব।
আরও পড়ুন: স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন