প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মী। এই অভিযানের সময় অস্ত্র, মাদক এবং বিভিন্ন আলামতসহ তাদের আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানের সময় মিরপুর বিভাগ থেকে সর্বাধিক ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারী বিভাগের ৮০ জন, তেজগাঁও বিভাগের ৭৬ জন, মতিঝিল বিভাগের ৫৭ জন, লালবাগ বিভাগের ৪৭ জন, গুলশান বিভাগের ৪৫ জন, উত্তরা বিভাগের ৪১ জন এবং রমনা বিভাগের ২১ জন রয়েছে। গোয়েন্দা বিভাগের অভিযানে ৩ জন এবং এসআরইউ কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দিনব্যাপী এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে ডিএমপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন