প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিশর সত্যি স্বস্তির খবর পেয়েছে। অধিনায়ক মোহামেদ সালাহ, যিনি হ্যামস্ট্রিং চোটের কারণে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি অবশেষে অনুশীলনে ফিরেছেন।
গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে তিনি দলের আংশিক অনুশীলনে অংশ নিয়েছেন, যা মিসর শিবিরে ব্যাপক স্বস্তি এনেছে।
তবে, তিনি এখনো পুরো শক্তিতে অনুশীলন করতে পারছেন না। এরপরও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটি কিছুটা কেটেছে। গ্রুপ পর্বের সময়, ইরান ম্যাচের আগে তিনি চোট পেয়েছিলেন এবং মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
খবরটি রয়টার্সের মাধ্যমে এসেছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলার সময় সালাহ হ্যামস্ট্রিংয়ে টান লাগানোর কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অনুশীলনে হাসিমুখে দেখতে পাওয়ার পর স্যোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেয় ‘রাজা ফিরে এসেছেন’।
ডালাসে ৪ জুলাই রাউন্ড ১৬-তে উঠার লড়াইয়ে ‘দ্য ফারাওস’রা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন