প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণ সমাজকে মাদক এবং সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মানবিক এবং সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই।
এই মন্তব্যগুলো তিনি রবিবার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ড মাঠে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করেছেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছেন। একটি দল চ্যাম্পিয়ন হলেও দর্শক হিসেবে সবাই খেলাটি উপভোগ করেছেন। মাদককে সবাইকে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে এবং এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
টুর্নামেন্টে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল খেলা দেখে তিনি অভিভূত হয়ে তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ব্যক্তিগতভাবে অংশগ্রহণকারী দুই দলকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন