প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দ্বিতীয় দফায় ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেয়ার পর মাঠে নামার আগে বড় সিদ্ধান্ত নিলেন জো রুট। দলের সঙ্গে অবস্থানরত ক্রিকেটারদের রাতের বাইরে বের হওয়ার নিষেধাজ্ঞা তিনি তুলে নিয়েছেন। তবে নিষেধাজ্ঞা উঠানোর পরেও সতীর্থদের জন্য একটি কড়া বার্তা দিয়েছেন রুট। তিনি মনে করিয়ে দিয়েছেন, তারা অন্য কোনো দেশের নয়, ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। রুটের বিশ্বাস, নিয়ম চাপিয়ে দেওয়ার চেয়ে দায়িত্ববোধ তৈরি করে দেওয়া বেশি কার্যকর।
এমন সময়ে, প্রশ্ন উঠছে, নিজের পায়ে কুড়াল মারলেন না তো জো রুট? কিছুদিন আগে সদ্য বিদায়ী ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বিরুদ্ধে নাইট ক্লাবে মদ্যপানের অভিযোগ ওঠে। এর আগে বাংলাদেশে ইংলিশ ক্রিকেটারদের বহুবার গুরুত্বপূর্ণ সিরিজ চলাকালে টিম হোটেলের বাইরে অ্যালকোহল নিয়ে যেতে দেখা গেছে। তাদের মদ্যপানের সংস্কৃতি ম্যাচের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি করে।
এই পরিস্থিতিতে ক্রিকেটারদের রাত্রিকালীন বাইরে যাওয়ার উপর কারফিউ জারি করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এখন সেই আইনটি ভেঙে দিয়েছেন দ্বিতীয়বারের জন্য টেস্ট ক্রিকেটের অধিনায়ক হওয়া জো রুট। ক্রিকেটারদের স্বাধীনতায় বোর্ডের হস্তক্ষেপ তিনি সমর্থন করেন না। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।
জো রুট বলেন, 'কোনো কারফিউ থাকবে না। যদি খেলোয়াড়দের মাঠে দায়িত্বশীল হতে হয়, তবে তাদের মাঠের বাইরেও নিজেদের মতো সিদ্ধান্ত নিতে দেওয়ার অধিকার থাকতে হবে। সত্যি বলতে, এটাকে এত বড় বিষয় বানানোর দরকার নেই, মনে করি।'
রুটের কথার মধ্যে সিরিজ চলাকালীন রাতে বাইরে যাওয়ার কারফিউ এবং মদ্যপানের নিষেধাজ্ঞা একই সঙ্গে তুলে নেয়া হয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তবে রুট সতর্কতা হিসেবে জানান দেন ক্রিকেটারদের জন্য। ডানহাতি এই ব্যাটার সতীর্থদের মনে করিয়ে দেন, তারা ইংল্যান্ড জাতীয় দলের জন্য দায়বদ্ধ। ড্রেসিংরুমের বাইরেও শৃঙ্খলার ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন এই অধিনায়ক।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বলেন, 'বড়দের মতো আচরণ করো। নিজেকে এবং একে অপরকে খেয়াল করো। জয় উদ্যাপনের সময়, কখন পরিমিতভাবে বিয়ার খাওয়া যায়, সেটা বুঝে নাও। সবসময় মনে রেখো, তুমি ইংল্যান্ডের হয়ে খেলছ।'
নতুন টেস্ট কোচ স্টিভেন ফ্লেমিংয়ের সঙ্গে নতুন অধিনায়ক রুট। টেস্ট ক্রিকেটে হারের বৃত্ত ভাঙতে বুধবার (১৯ আগস্ট) হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড। জয় দিয়ে নিজের দ্বিতীয় অধিনায়কত্বের ইনিংস শুরু করতে চান জো রুট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন