প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচ থেকে মেক্সিকোর বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ইংল্যান্ড মূল একাদশে তিনটি পরিবর্তন করেছেন থমাস টুখেল। একই সাথে, ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের মতো রাউন্ড অব সিক্সটিনেও স্বাগতিক মেক্সিকো একই একাদশ দিয়ে শুরু করছে।
রবিবার সকালে পেশিতে সামান্য টান লাগার কারণে ইংলিশ রাইট ব্যাক জেড স্পেন্সকে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে। তার পরিবর্তে রাইট-ব্যাক হিসেবে মাঠে খেলছেন জ্যারেল কোয়ানসাহ। এছাড়া, বুকায়ো সাকা এবং অ্যান্থনি গর্ডন যথাক্রমে ননি মাদুয়েকে এবং মার্কাস রাশফোর্ডের স্থানে মূল একাদশে সুযোগ পেয়েছেন।
ইংল্যান্ডের একাদশে রয়েছেন: পিকফোর্ড, কোয়ানসাহ, গুয়েহি, কোনসা, ও'রাইলি, রাইস, অ্যান্ডারসন, সাকা, বেলিংহাম, গর্ডন ও কেইন।
এদিকে, মেক্সিকোর একাদশে আছেন: র্যাংগেল, সানচেজ, মন্তেস, ভাসকুয়েজ, গ্যালার্ডো, মোরা, রোমো, লিরা, আলভারাদো, হিমেনেজ ও কুইনোনেস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন