প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ঝটিকা মিছিলের পরিকল্পনা করার সময় সাভার মডেল থানার পুলিশ যুবলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে। এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস, পাঁচটি বাঁশের লাঠি এবং একটি ব্যানার জব্দ করা হয়।
রোববার বিকেলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, সকালে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার চৌধুরী পেট্রোল পাম্পের কাছে মহাসড়ক থেকে তাদের আটক করার বিষয়ে ওসি জানান।
আটককৃতদের মধ্যে রয়েছেন সাভার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন (৩৩), যুবলীগ কর্মী রাজু (৩৯), রুহুল আমিন রাজীব (৩৮), মো. আরিফুল হোসেন (২৫), মোহাম্মদ আলী (৩৫), মো. মুরাদ হোসেন (৪৪) এবং কৃষক লীগের সদস্য আনোয়ার হোসেন (৫০)।
পুলিশ জানায়, সাভারে ঝটিকা মিছিলের উদ্দেশ্যে তিনটি মাইক্রোবাসে করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে থাকা সাতজনকে আটক করে। তবে পুলিশ উপস্থিতি টের পেয়ে অন্য দুটি মাইক্রোবাস কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃতদের গাড়ি তল্লাশি করে পাঁচটি বাঁশের লাঠি ও একটি ব্যানার উদ্ধার করা হয়।
ওসি সাইফুল আলম বলেন, আটক ব্যক্তিরা মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার চেষ্টা করছিলেন। এ ঘটনার পর সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন