প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে কামরুল তালুকদার (৫৫) নামে এক ঢেউটিন ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তার ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে নারায়নপুর পুলিশ ফাঁড়ি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নিহত কামরুল তালুকদার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার চালাষ মধ্যপাড়া গ্রামের মৃত ছাওয়ার তালুকদারের ছেলে। তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে দিগপাইত উপ-শহরে বসবাস করে ঢেউটিনের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মো. সিরাজুল ইসলাম বিএসসি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত তার ভাড়া বাসার দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে সন্দেহ হয়। পরে প্রতিবেশী ও ব্যবসায়ীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে কামরুল তালুকদারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনার বিষয়ে তার দোকানের কর্মচারী গোপাল জানান, সকাল ১০টার দিকে কামরুল তালুকদারের সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। পরে দুপুর ১টার দিকে দেখা করতে এসে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ দেখতে পান।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের কারণে প্রায় পাঁচ বছর আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর থেকে তিনি একাই দিগপাইতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় দিগপাইত উপ-শহরে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন