প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মন্তব্য করেছেন যে, গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জন্য জেলার সকল মানুষের শাস্তি দেওয়া ‘কালেকটিভ পানিশমেন্ট’ একটি অমানবিক ও বিপজ্জনক চিন্তা।
তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান।
পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, ‘গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত অবশ্যই রয়েছে। নৈরাজ্য ঠেকাতে আইন মোতাবেক এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু এজন্য গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া (কালেকটিভ পানিশমেন্ট) অমানবিক ও বিপজ্জনক চিন্তা। গোপালগঞ্জে তাই অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।’
তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্ট-এর শিকার হয়েছিলেন। কিন্তু আমরা যেন এসব না করি। কোনো অবস্থাতেই আমরা যেন শেখ হাসিনার কোন ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে না উঠি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন