প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে, স্থানীয় সময়, অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সৌক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু রয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তথ্যমতে, উড়োজাহাজটি ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ার সময় বরফ জমতে শুরু করে। পাইলট কন্ট্রোল রুমের কাছে নিচে নামার অনুমতি চান। অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটি ডানদিকে ঘুরে দ্রুত নিচে নামতে থাকে। একপর্যায়ে, কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি বিধ্বস্ত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন