প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীর জামিন প্রদান করেছেন গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর আদালত রুমীকে জামিন দেন।
আদালতে জামিন আবেদনের শুনানি চলাকালে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বেল্লাল হোসাইন, অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা, অ্যাডভোকেট মিজানুর রহমান টিটু, অ্যাডভোকেট সাদিয়া আফরিন, অ্যাডভোকেট কামরুন নাহার লিজাসহ অন্যান্য আইনজীবীরা। গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
রুমীর নিয়োজিত আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বেল্লাল হোসাইন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "আইন নিজের হাতে তুলে নেওয়া আইনজীবীরা কোনোক্রমেই সমর্থন করেন না। তবে ঘটনার আকস্মিকতায় কেউ আইনের সংস্পর্শে বা সংঘর্ষে জড়িয়ে পড়লে ন্যায়বিচারের স্বার্থে আইনজীবীরা আইনগত সেবা দেয়, এটা তাদের পেশাগত দায়বদ্ধতা।"
জানা গেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসান এর সমন্বয়ে গঠিত এনেক্স ভবনের ৯ নম্বর আদালত গত ৩ নভেম্বর তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ গাজীপুর দায়রা জজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়।
প্রসঙ্গত, সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সংশ্লিষ্ট অভিভাবক রুমীর বিরুদ্ধে অভিযোগ আসার পর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পরবর্তীতে তার পক্ষে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হলে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন