প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া দাবি করেছে যে, তারা একক আকাশযুদ্ধে ইউক্রেনের দু’টি সু-২৭ যুদ্ধবিমান ধ্বংস করেছে।
এ বিষয়ে মন্তব্য করেছেন রুশ বিমানবাহিনীর কমান্ডার ও রাশিয়ার মহাকাশ বাহিনীর উপপ্রধান সের্গেই কোবিলাশ। তিনি রুশ সংবাদপত্র ক্রাসনায়া জেভেজদাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “একটি সু-৩৫এস যুদ্ধবিমানের পাইলট একই যুদ্ধে তিনটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুটি ইউক্রেনীয় সু-২৭ ধ্বংস করেন।”
কোবিলাশ তার সাক্ষাৎকারে উল্লেখ করেন, রাশিয়ার বিমানবাহিনীর ১১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ঘটনা তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, এটি রুশ পাইলটের সাহসিকতার একটি অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ।
তিনি আরও জানান, ওই পাইলট যুদ্ধকালীন টহলে ছিল এবং অগ্রসরমান রুশ সেনাদের একটি দলকে আকাশ থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুতির মধ্যে ছিলেন। নির্ধারিত এলাকায় এসে, তিনি রাডারের মাধ্যমে আকাশে সম্ভাব্য লক্ষ্যবস্তু খুঁজতে শুরু করেন।
কোবিলাশ দাবি করেছেন, ইউক্রেনীয় পক্ষ জ্যামিং প্রযুক্তি ব্যবহার করলেও, রুশ পাইলট দু’টি শত্রু সু-২৭ শনাক্ত করতে সক্ষম হন। পরিস্থিতি মূল্যায়নের পর, তিনি বেশিরভাগ সংখ্যক প্রতিপক্ষের বিরুদ্ধে আকাশযুদ্ধে জড়িয়ে পড়েন।
রুশ কমান্ডারের ভাষ্যানুযায়ী, পাইলট কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থান গ্রহণ করার পর দক্ষতার সঙ্গে বিমানকে পরিচালনা করেন এবং তিনটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেন। এতে দু’টি ইউক্রেনীয় যুদ্ধবিমান ধ্বংস হয় বলে তিনি দাবি করেন।
সূত্র: তাস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন