প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পর্দায় সহজাত অভিনয় এবং বাস্তবে সাদামাটা জীবনযাপন করার জন্য নানা পাটেকার সবসময়ই আলাদা ছিলেন। হিন্দি ও মারাঠি সিনেমার এই বর্ষীয়ান অভিনেতা পাঁচ দশকের অভিনয়ের ক্যারিয়ারে বিপুল জনপ্রিয়তার সঙ্গে উল্লেখযোগ্য সম্পদও গড়ে তুলেছিলেন।
ভারতের গোয়া রাজ্যের ডোনা পাওলায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে নানা পাটেকার মারা যান। তার বয়স ছিল ৭৫ বছর। মৃত্যুর পর এখন আলোচনা চলছে তার রেখে যাওয়া সম্পদের পরিমাণ নিয়ে।
নানা পাটেকারের সম্পদের পরিমাণ কত এবং কারা সেই সম্পদ পাবেন, তা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করা যাক।
মানি কন্ট্রোল, দ্য ইকোনমিক টাইমস এবং আউটলুক-এর প্রতিবেদনে বলা হয়েছে, নানা পাটেকারের মোট সম্পদ ৫০ থেকে ৮০ কোটি রুপি হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ৬৩ কোটি থেকে ১০১ কোটি টাকার সমান। তবে এটি কোনো সরকারি সম্পদ বিবরণী নয়। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের ভিত্তিতে এবং সম্পত্তির আনুমানিক মূল্য ধরে এই হিসাব করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের আন্ধেরিতে নানা পাটেকারের প্রায় ৭৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া গোয়ায় একটি বাড়ি এবং পুনের কাছে খড়কবাসলায় প্রায় ২৭ একরের একটি খামারবাড়ি রয়েছে।
বিপুল সম্পদের মালিক হয়েও বিলাসী জীবনযাপন করেননি নানা পাটেকার। তার পরিবারে স্ত্রী নীলকান্তি পাটেকার এবং ছেলে মালহার আছেন। উত্তরাধিকার হিসেবে নানা পাটেকারের সম্পদ তাদেরই পাওয়ার কথা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন