প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলা অবস্থিত বাঁশগাড়ী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর ভাঙনকবলিত এলাকা তিনি পরিদর্শন করেছেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার শুক্রবার বিকেলে বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এই ভাঙনরোধে চলমান জরুরি তীর সংরক্ষণ ও জিওব্যাগ ফেলা কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীভাঙন রোধে কাজ চলছে। সরকার ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি বলেন, “এই অঞ্চলের মানুষকে আশ্বস্ত করতে চাই, নদীভাঙন রোধে সরকার এবং আমরা আন্তরিকভাবে কাজ করছি। ভাঙনকবলিত মানুষের পাশে আছি। প্রয়োজনীয় সব এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, আড়িয়াল খাঁ নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণ করার লক্ষ্যে ব্লক নির্মাণের উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে। যদি এই উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে বাঁশগাড়ী ইউনিয়নসহ আশপাশের ভাঙনপ্রবণ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে নদীভাঙনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন