প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৪৫ এএম
এমিলিয়ানো মার্তিনেজের বিষয়টি বলা হচ্ছে—স্পেনের বিপক্ষে একাই খেলেছেন তিনি। বাকি সবাই ছিলেন বোতল বন্দি। মার্তিনেজ স্পেনের একের পর গোলের দিকে নেওয়া শট দুর্দান্ত নৈপূণ্যে ঠেকিয়ে দিয়েছেন। গড়েছেন বড় এক রেকর্ডও।
তবে মার্তিনেজের ভাগ্য খারাপ। বিশ্ব রেকর্ড গড়া হলেও তিনি আর্জেন্টিনাকে জেতাতে পারেননি, গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলার। যদিও ‘দিবু’র বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ সেইভ দেওয়া গোলকিপার হিসেবে তিনি পরিচিত।
বিশ্বকাপ ফাইনালে বেশি সেভের নতুন রেকর্ড গড়তে পুরো ম্যাচে ১১টি সেভ করেন মার্তিনেজ। যা হল বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ।
তবে বিশ্বকাপের যেকোনো ম্যাচে সর্বাধিক সেভের রেকর্ড বর্তমানে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ডের দখলে রয়েছে। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়ের ম্যাচে তিনি ১৬টি সেভ করেন। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে কুরাসাওয়ের গোলরক্ষক এলোই রুম ইকুয়েডরের বিপক্ষে ১৫টি সেভ করে সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছেছিলেন।
২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম নায়ক ছিলেন মার্তিনেজ। ফাইনালে টাইব্রেকারে তার দুর্দান্ত সেভেই শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপেও তিনি দারুণ ছন্দে ছিলেন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের শটের ৭১.৪ শতাংশ ঠেকিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন।
তবে ফাইনালের রাতে তার রেকর্ডগড়া পারফরম্যান্সও যথেষ্ট ছিল না। মাত্র একটি গোলই স্পেনকে এনে দেয় দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা, আর মার্তিনেজকে রেখে যায় রেকর্ডের গৌরব ও শিরোপা হারানোর আক্ষেপ নিয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন