প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গতকাল জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করে সুইডেন তৃতীয়সেরা ৮ দলের একটি হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। সুইডেনের গোলটি করেন অ্যান্তোনি এলেঙ্গা। ম্যাচ শেষ হওয়ার পর মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি।
এলেঙ্গা ভেবেছিলেন তার দল বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। এ কারণে শেষ বাঁশি বাজার পর তিনি বসে পড়েন এবং তাকে খুব হতাশ মনে হচ্ছিল। এই অভিব্যক্তি দেখে দ্বিধান্বিত হয়ে পড়েন সুইডেনের কোচ গ্রাহাম পটার। কোচ পটার প্রথমে বুঝতে পারেননি এলেঙ্গা কেন এত হতাশ।
সংবাদ সম্মেলনে পটার পরে বিষয়টি বুঝিয়ে দেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘বিষয়টা ওর জন্য এর চেয়ে আর পরিষ্কার করে বোঝানো সম্ভব ছিল না। স্পষ্টতই তখন ওর মাথায় অন্য কিছু চলছিল, বেচারা। এই মুহূর্তে আমি ওকে খুবই পছন্দ করি।’
এলেঙ্গার সতীর্থ আলেক্সান্ডার ইসাক বলেন, ‘আমি ওকে একটু বকেছি। ম্যাচ শেষে ও একটু হতাশ হয়ে পড়েছিল, আর এখন বুঝতে পারছেন কেন এমনটা হয়েছিল।’
শেষ ৩২-এ সুইডেনের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স, নরওয়ে, জার্মানি বা সুইজারল্যান্ডের কেউ। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না পটার। তিনি শিষ্যদের প্রস্তুত করার ইঙ্গিত দিচ্ছেন। পটার বলেন, ‘আমরা শেষ ৩২-এ উঠতে পেরে আনন্দিত। এখন প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা জানি আমাদের সামনে একটি শক্তিশালী দল থাকবে। তাই সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন