প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষি সচিব সেলিম খান বলেছেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি বলেছেন, কৃত্রিম সংকট তৈরি করা, অবৈধভাবে সার মজুদ করা এবং অতিরিক্ত দামে সার বিক্রি করা হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার, রংপুর অঞ্চলে সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করার সময় কৃষি সচিব এ কথা বলেন।
এসময়, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসির সভাপতিত্বে আয়োজিত সভাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিমসহ রংপুর বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
কৃষি সচিব আরও বলেন, যদি কোনো অসাধু সার ব্যবসায়ী কৃষকদের হয়রানি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে বা অবৈধভাবে সার মজুদ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কৃষক যাতে সহজে সার পায়, এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে।
তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কোনো কৃষকের সার নিয়ে সমস্যা হলে তা দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে।
কৃষি সচিব কৃষি বিভাগের কর্মকাণ্ড সম্পর্কে যত্নশীল এবং দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। তিনি কৃষকদের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় রংপুর অঞ্চলে সারের সরবরাহ, মজুদ ও বিতরণ ব্যবস্থাপনা, এবং কৃষকদের সারপ্রাপ্তির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষি সচিবের কাছে এ অঞ্চলের সার ব্যবস্থাপনার বর্তমান চিত্র তুলে ধরেন।
পরবর্তীতে, কৃষি সচিব রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের কৃষক অহিদুল ইসলামের প্রতিষ্ঠিত কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট খামার পরিদর্শন করেন। এসময় তিনি খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকের সঙ্গে আলাপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন