প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদীমা মোহম্মদি খান (৩৯) ওপর হামলার ঘটনায় চাঁদনী নামক একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনা ঘটে শনিবার (১৮ জুলাই), বরিশাল নগরের নিজ বাসভবনে নাদিমা মোহাম্মদী খান হামলার শিকার হন।
নাদিমা পরে আহত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। হামলার পর সেই দিন রাতেই নাদীমা পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী থানায় মামলা করেছেন।
রবিবার (১৯ জুলাই) ভোরে তিনি বরিশাল কোতোয়ালী মডেল থানায় তার চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি তানজিয়া চাঁদনি (৩৫) নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, নাদিমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে এ হামলা চালানো হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ মাদকসেবী ও মাদক বিক্রেতাদের একটি সংঘবদ্ধ দল নাদিমার ওপরে হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করে।
নাদিমা মোহাম্মদী খান জানিয়েছেন, শনিবার তিনি ও তার চাচাতো বোন ঢাকা থেকে বরিশালের পৈতৃক বাড়িতে আসেন। তারা বাড়ির ভেতরে আবর্জনা ফেলে রাখার পাশাপাশি দেখেন কিছু যুবক মাদক সেবন এবং বেচাবিক্রি করছিল। এরপর ওই ঘটনায় প্রতিবাদ জানালে প্রথমে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয় এবং পরে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। ঘটনার একপর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে নাদিমাকে উদ্ধার করেন।
নাদিমা বলেন, ‘আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে এবং ভবিষ্যতে যেন আর বাড়িতে না আসি, সেই উদ্দেশ্যেই আমার চাচা নজরুল ইসলাম খানের প্রশ্রয় ও উসকানিতে এই হামলা চালানো হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে নজরুল ইসলাম খানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন