প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় নিরাপত্তা সংকট নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) করা অভিযোগের সঙ্গে একমত নন ভারতীয় ফুটবল দলের কোচ নওশাদ মুসা। অতিথিরা সিকিউরিটি কিংবা আতিথেয়তা, সবকিছু নিয়েই সন্তুষ্ট। তবে বিসিসিআই সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন মুসা। ঢাকায় ঘুরে দেখতে না পারার আক্ষেপ রয়েছে তার। অসন্তুষ্টি প্রকাশ করেছেন সাফের ওপরেও।
সাফে বাংলাদেশ, ভুটান বা পাকিস্তানের মতো একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ভারতীয় দলের জন্যও। ঢাকায় সপ্তাহখানেকের ব্যবধানে গতকাল (১১ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে ব্লু টাইগার্স। এছাড়া প্রাকটিস সেশনেও যাতায়াত করতে হয়। নিরাপত্তা সংকট আছে কিনা- সাংবাদিকরা এমন প্রশ্ন করেছিলেন ভারতের হেডকোচ নওশাদ মুসার কাছে। তার উত্তর শুনে নেয়া যাক।
‘ভারতের কিছু গণমাধ্যম দাবি করেছে, এখানে আমাদের আতিথেয়তা ও নিরাপত্তার ঘাটতি রয়েছে। এই তথ্য একবারেই সঠিক নয়। আতিথেয়তা নিয়ে সমস্যা নেই, আর আমরা এখানে একদমই নিরাপদ আছি। অনুশীলন বা ম্যাচের জন্য বের হলে সঙ্গে সার্বক্ষণিক পুলিশ কনভয় থাকে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়।’
এর আগে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল ভারতীয়রা। নিরাপত্তা সংকট নিয়ে অভিযোগ নেই, আতিথেয়তা নিয়েও সন্তুষ্ট। তাহলে বিসিসিআইয়ের অভিযোগ এবার টিকবে তো? নাকি সাফ দেখে সিদ্ধান্ত বদলাবে?
মুসা অবশ্য এ ব্যাপারে কিছু বলতে পারলেন না, ‘বিসিসিআই ও ক্রিকেটের পরিসর অনেক বড়। তাদের বিষয়গুলো ভিন্ন। এক্ষেত্রে বাস্তবতা আলাদা। নিরাপত্তা বা আতিথেয়তা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।’
তবে ঢাকায় ঘুরে দেখতে না পারার আক্ষেপ রয়েছে। সাফ কর্তৃপক্ষ এমন নিয়ম ঠিক করেছে। তাই ভারতীয় দলের হোটেলবন্দী সময় কাটছে। খাবার নিয়ে অভিযোগও রয়েছে।
মুসা বলেন, ‘ঢাকা শহর উপভোগ করতে হলে তো হোটেল ছেড়ে বাইরে ঘুরতে হবে। বাড়তি নিরাপত্তার কারণে আমাদের হোটেলের বাইরে যাওয়ার অনুমতি নেই। বলতে গেলে সারাটা দিন হোটেলেই কাটছে, তাই ঢাকা দেখার সুযোগ হচ্ছে না।’
‘একমাত্র সমস্যাটা হচ্ছে খাবার নিয়ে। একজন আয়োজক হিসেবে আপনি চাপিয়ে দিতে পারেন না যে আমাদের কী খেতে হবে। আমাদের যে নির্দিষ্ট মেন্যু দেয়া হয়েছে, তা মানা সম্ভব নয়। ম্যাচ শেষ করার পর খেলোয়াড়দের পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। ম্যাচের দিন তারা খুব বেশি খায় না, তাই সে অনুযায়ী ভালো ডায়েট দরকার। কিন্তু দেখা যায়, প্রতিদিন একই খাবার দেয়া হচ্ছে।’
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত। আপাতত ফাইনালের আগে বাংলাদেশকে না পাওয়ায় খুশি কোচ নওশাদ মুসা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন