প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের হিজলা এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নৌ পুলিশ ২০ জন জেলেকে আটক করেছে। এ অভিযানের সময় চারটি নৌকা, ১৯ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৮ কেজি ইলিশ জব্দ করা হয়। পাশাপাশি, মেঘনা নদী ও এর শাখা নদী থেকে প্রায় ৫১ লাখ ৪০ হাজার মিটার পরিত্যক্ত জাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেঘনা নদী এবং এর শাখা নদীর ধুলখোলা, হিজলা, বাউশিয়া, হরিনাথপুর ও অন্তর্বাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। এছাড়া, নদী থেকে প্রায় ৪২ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইয়াছিনুল হকসহ তিনটি দলের নেতৃত্ব দেন বরিশাল অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা যুগান্তরকে জানান, উদ্ধার করা পরিত্যক্ত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা এবং গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন