প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের জন্য আগুন নিয়ন্ত্রণে আসায় বাসের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মাওয়া এভারগ্রিন পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করছিল। পথে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত বাসের জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নিরাপদে দ্রুত নেমে যেতে সক্ষম হন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের কারণে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন