প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
এ সময়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের জন্য আলটিমেটাম প্রদান করেন। পরে, বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা দেওয়ার পর তারা উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান।
এদিকে, একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বর্তমানে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সর্বশেষ খবর অনুযায়ী, শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশের অবস্থানও রয়েছে। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি অবস্থানের সাথে এক পাশে ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।
এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। দুপুর সোয়া ১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন