প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় বর্তমানে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে এই ব্যবস্থায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা এক হাজারেরও অধিক হয়েছে, যেটা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ জুলাই পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়েছে। একই সময়ে ইটিসিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১ হাজার ৮টি উল্লেখ করা হয়। পরিষেবাটি চালু হওয়ার পর ৫৬ হাজার ৪০৬টি যানবাহন ক্যাশলেস পদ্ধতিতে টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হয়েছেন।
সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে টোল পরিশোধের জন্য ‘ট্যাপ’, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপ ব্যবহার করা হচ্ছে।
ইটিসি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের সংশ্লিষ্ট অ্যাপের ‘ডি-টোল’ অপশনে গিয়ে মোটরযান নিবন্ধন, প্রয়োজনীয় অর্থ রিচার্জ এবং প্রথমবার মাওয়া টোল প্লাজার নিবন্ধন বুথ বা টোল বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে ব্যবহারকারী আলাদা কোনও আরএফআইডি ট্যাগ ছাড়াই ইটিসি লেনের মাধ্যমে সেতু পার হতে পারবেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, ইমাদ পরিবহন, দোলা পরিবহন, সার্বিক পরিবহন এবং গোল্ডেন লাইন পরিবহনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক বাস অপারেটর এবং পণ্যবাহী ও ব্যক্তিগত অনেক যানবাহনের মালিক ইতোমধ্যে ইটিসি সেবা গ্রহণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন