প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া নতুন উপজেলা গঠনের অনুষ্ঠানে এলাকাবাসীর আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করলেন।
মির্জা ফখরুল বলেছেন, 'আমরা তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে চাই। একটি মহল চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য।' এজন্য তিনি সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল আরও বলেছেন, 'যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো হয়ে যাবে।' তিনি উল্লেখ করেছেন, 'সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের নিজেদের তৈরি করতে হবে। দুঃখ হয় যখন শুনি তরুণরা মাদকাসক্ত হচ্ছে। আমাদের এ থেকে মুক্ত হতে হবে। তরুণরা যেন এ থেকে দূরে থাকে। আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক থেকে দূরে থাকার জন্য। খেলাধুলার চর্চা করতে হবে। নেতৃত্ব গড়ে তুলতে হবে তাহলেই রুহিয়া উপজেলা সামনের দিকে এগিয়ে যাবে।'
এ অনুষ্ঠানে আব্দুল জব্বারের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সাধারণ সম্পাদক আনসারুল হক, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, বিএনপি নেতা মাহেবুল্লাহ আবু নুরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন