প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফরে যাচ্ছেন। ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর খুলনায় পৌঁছানোর সময় নির্ধারিত হয়েছে। সফরের সময় তিনি দাকোপ উপজেলার সুন্দরবনের নালিয়ান হয়ে করমজলে যাবেন।
প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে জেলার দাকোপ উপজেলার নলিয়ান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, জেলা প্রশাসন এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর তারা ওই এলাকা পরিদর্শন করেন। তারা দাকোপের নলিয়ান, করমজল, হারবারিয়া, আকরাম পয়েন্ট ও হিরন পয়েন্ট পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর সুন্দরবন সফর কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান এবং জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি প্রধানমন্ত্রীর সফর স্থান পরিদর্শন করেছেন।
খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন