প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর, ২০ আগস্ট, ২০২৬ : জেলার বিরামপুরে অবস্থিত বিনোদন কেন্দ্র এ্যাকুয়া থিম পার্কে প্রশাসনের পরিচালিত অভিযানে আবাসিক ভবনের ৮টি কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।
প্রশাসন জানায়, কক্ষগুলোর ভেতর এবং আশ-পাশে অসামাজিক কার্যকলাপের আলামত পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের নেতৃত্বে মির্জাপুর মোড় এলাকায় এ্যাকুয়া থিম পার্কে অভিযানটি পরিচালিত হয়।
স্থানীয় লোকজনের অভিযোগ অনুযায়ী, বিরামপুর পৌরসভা এলাকায় অবস্থিত এ্যাকুয়া থিম পার্কে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেছে। পার্কটির ভেতরের রেস্ট হাউজের আদলে নির্মিত আবাসিক ভবনের কক্ষগুলোতে দীর্ঘদিন ধরে উঠতি বয়সের তরুণ-তরুণীদের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ রয়েছে। এই ছাড়া, পার্কের বিভিন্ন ঝোপ-ঝাড়ে স্কুল-কলেজের পড়ুয়া শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
অভিযানের সময় আবাসিক ভবনের ৮টি কক্ষের প্রতিটিতে অসামাজিক কার্যকলাপের আলামত পাওয়া যায় বলে প্রশাসন জানিয়েছে। এরপরে প্রশাসনের পক্ষ থেকে কক্ষগুলো তালা দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানের সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানজিনা খাতুন বাসসকে জানান, এ্যাকুয়া থিম পার্কের ভেতরে আবাসিক ভবনের কক্ষগুলোতে অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়ার পর ৮টি কক্ষ তালা দিয়ে সিলগালা করা হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে পার্কের ভেতরে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ যেন না ঘটে, সেই বিষয়ে পার্কে দায়িত্বে থাকা কর্মীদের সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, অভিযানে অংশ নেওয়া লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়রা জানান, বিনোদন কেন্দ্রের আড়ালে যেন কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন