প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয় শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতর নোটিশ (শোকজ) দিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নোটিশ প্রদান করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ডা. শেখ মহিউদ্দিনের মালিকানাধীন আদ্-দ্বীন হাসপাতাল, ২, বড় মগবাজার, ঢাকায় গত ২৭ মে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982 এর ১১(১) ধারা অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শনের জন্য ১ জুন একটি কমিটি গঠন করেন। ওই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়।
তদন্ত কার্যক্রম চলাকালে, কমিটি হাসপাতালের কর্তৃপক্ষের ডিজি, এডি, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্তব্যরত চিকিৎসক, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নার্স, আয়া, রোগী, রোগীর অ্যাটেনডেন্ট এবং মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করে। কমিটির কাছে প্রতীয়মান হয় যে, উক্ত হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে অধ্যাদেশের বিধান যথাযথভাবে পালিত না হওয়ায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে এবং কমিটি হাসপাতালে কর্তৃপক্ষের দায় নিরূপণ করেছে।
আপনার হাসপাতালটি উল্লিখিত অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত। এ অবস্থায় অধ্যাদেশের ১১ (২) (খ) ধারা মোতাবেক কেন আপনার, অত্র অধ্যাদেশের অধীনে প্রদত্ত লাইসেন্স বাতিল করা হবে না মর্মে পত্র জারির ৭২ ঘণ্টার মধ্যে (৭ জুন বিকেল ৫টার মধ্যে) কারণ দর্শাতে বলা হলো। কারণ দর্শানোর জবাব দেয়ার স্বার্থে তদন্ত প্রতিবেদনের কপি পত্রের সঙ্গে সংযুক্ত করে দেয়া হলো।
এদিকে, আজ বিকেলে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন। তদন্তে হাসপাতালের অবহেলা পাওয়া গেছে বলেও তিনি জানিয়েছেন।
গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ (পোস্ট ডেলিভারি) উইংয়ে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন