ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব


ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব

সৌদি আরব পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। আনুষ্ঠানিকভাবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষ করে বুধবার (১৮ মার্চ) এই তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হচ্ছে, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ার কারণে সৌদি আরবের বাসিন্দারা আরো একটি রোজা পালন করবেন। এই কারণে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে। সেই হিসাবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এটি বাংলাদেশ সরকারের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

আরও পড়ুন: ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে?

এর আগে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি সরকার জানায়, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।

এ দিকে সিঙ্গাপুরেও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটিতে চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। দেশটি চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের শেষের চাঁদ (শাওয়াল মাসের চাঁদ) ক্যামেরায় দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তারা জানাচ্ছেন, আবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টার দিকে চাঁদের ছবি তোলা হয়েছে। এই পর্যবেক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিভুক্ত।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি এবং চাঁদের বয়স ছিল মাইনাস ১৫ ঘণ্টা ২৩ মিনিট। যা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ।

আরও পড়ুন: ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত ৬ হাজার ছাড়াল

এর আগে অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে নবীউল্লাহ নবীর ঈদসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


যাত্রাবাড়ীতে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে নবীউল্লাহ নবীর ঈদসামগ্রী বিতরণ

রাজধানীর যাত্রাবাড়ীর নবীনগরে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও সামগ্রী বিতরণ করা হয়েছে। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর পক্ষ থেকে বুধবার ৫০ নং ওয়ার্ডের আদর্শ পঞ্চায়েত ঈদগাঁহ মাঠে এই সামগ্রী বিতরণ করা হয়। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যাত্রাবাড়ী থানা আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক।  

এ সময় নবীউল্লাহ নবী বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে, ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, আমরা চাই প্রত্যেকটি ঘরে ঈদের আনন্দ ফুটে উঠুক। সাধারণ মানুষের সাথে খুশির ভাগাভাগি করে নিতেই আমাদের এই কর্মসূচি। জনস্বার্থে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে ভিজিএফের চাল না পাওয়ায় কার্ডধারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


পঞ্চগড়ে ভিজিএফের চাল না পাওয়ায় কার্ডধারীদের বিক্ষোভ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে দেয়া ভিজিএফের চাল বিতরণে পঞ্চগড়ে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ড থাকা সত্ত্বেও চাল না পেয়ে উপকারভোগীরা চরম ভোগান্তিতে পরেছেন। তাদের প্রতিবাদে টানা দুই দিন ধরে পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শতাধিক নারী এবং পুরুষ।

বুধবার (১৮ মার্চ) সকালে, চাল না পেয়ে দুপুরের দিকে নির্ধারিত স্থানে জড়ো হন ভুক্তভোগীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, পঞ্চগড় পৌরসভা এলাকায় উপকারভোগীদের ভিড় থাকলেও পৌরসভায় এক ধরনের সুনসান নীরবতা বিরাজ করছে এবং সেখানে তালা ঝুলছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে পৌরসভায় দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা চাল পাননি। সঠিক ব্যবস্থাপনা না থাকা এবং তালিকার অসংগতির কারণে অনেকেই বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে তারা পৌরসভা চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন।

এ বিষয়ে পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকার কুদ্দুসি আক্তার ও রামেরডাঙ্গা এলাকার ফাতেমা বেগম বলেন, 'গতকাল থেকে আমরা পৌরসভায় ঘুরছি। কয়েকজনকে চাল দিয়ে আর দেয়া হচ্ছে না। চাল নিতে এসে আমাদের ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত খরচ হয়েছে। কিন্তু কার্ড থাকা পরেও পৌরসভার কেউ আমাদের চাল দেয়নি। পরিবারের সদস্য ও সন্তানদের নিয়ে দীর্ঘ অপেক্ষায় পৌরসভায় বসে আছি আমরা।'

রামেরডাঙ্গা এলাকার শহিদুল ইসলাম বলেন, 'আমার সন্তান মারা গেছে। এতিম নাতি-পুতিদের নিয়ে দিন কাটাই। আমাদের ১০ কেজি চাল দেয়ার জন্য একটি কার্ড দিয়েছে। কিন্তু গত দুদিন ধরে সেই কার্ড নিয়ে পৌরসভায় এসেও চাল পাচ্ছি না। আমাদের এই প্রাপ্য চালটা কি আমরা পাব না?'

অভিযোগের বিষয়ে পঞ্চগড় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, 'পঞ্চগড় পৌরসভায় ৪ হাজার ৬২৫ জনের জন্য চাল বরাদ্দ হয়েছে। এর বিপরীতে আমরা চাল বিতরণ করে যাচ্ছি। এর মাঝে অনেকেই চাল পাননি বলে অভিযোগ করেছেন। যেহেতু তাদের কার্ড রয়েছে, আমরা দ্রুত তাদের চাল দেয়ার ব্যবস্থা গ্রহণ করছি।'

এদিকে গত দুই দিন ধরে চাল নিয়ে চলমান এই ভোগান্তির বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাল খননে কোনো অনিয়ম সহ্য করা হবে না: ত্রাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


খাল খননে কোনো অনিয়ম সহ্য করা হবে না: ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা স্বচ্ছতার অভাব সহ্য করা হবে না।

বুধবার (১৮ মার্চ) সকালে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া এলাকায় এক খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই খাল কাটা কর্মসূচির মূল লক্ষ্য হলো এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। খালের সংরক্ষিত পানি ব্যবহার করে তারা সহজেই জমিতে সেচ কাজ পরিচালনা করতে পারবেন।’

আসাদুল হাবিব দুলু আরও জানান, খালটি পুনঃখননের মাধ্যমে সারা বছর পানি ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এতে কেবল কৃষি নয়, বরং মৎস্য চাষের বড় সুযোগ তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও মজবুত করবে। এছাড়া পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভারসাম্য রক্ষায় খালের দুই পাশে গাছ লাগানো হবে এবং এর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় টিআর (TR) বরাদ্দ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী স্থানীয় পর্যায়ে ভিজিএফ চাল বিতরণসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও ত্রাণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনকে যা নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনকে যা নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনটির ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত এলাকা সম্পর্কে আলোচনা করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি সেখানকার সার্বিক পরিস্থিতির বিস্তারিত জানার চেষ্টা করেন।

এই বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে দ্রুত উদ্ধার করতে এবং যাত্রীদের যাতে দ্রুত গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রুমন জানান, দুর্ঘটনার খবর পেতেই প্রধানমন্ত্রী ফোনে বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। দুর্ঘটনায় যেসব যাত্রী আহত হয়েছেন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন।

এছাড়া, তিনি দুর্ঘটনা কবলিত ট্রেন দ্রুত উদ্ধার করার জন্য, যোগাযোগ সিস্টেম পুনরায় সচল করার জন্য এবং যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন স্থানীয় প্রশাসনকে।

উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়, যার ফলে শতাধিক যাত্রী আহত হওয়ার তথ্য এসেছে।

বগুড়ার এই দুর্ঘটনার প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে কারণ এটি তার ভোটের এলাকা। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান।

বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বগুড়া-৬ আসনটি তিনি ছেড়ে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%