প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) জেলার বরকলের সুবলং বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, যাত্রীবাহী নৌকাটিতে শিশুসহ ১২ জন যাত্রী ছিল। হ্রদে পানি কম থাকায় এবং আশপাশে নৌকা থাকায় দ্রুতই সবাইকে উদ্ধার করে ফেলা সম্ভব হয়।
রাঙামাটি বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বলেন, সকালে একটি লঞ্চ মাইনী থেকে রাঙামাটি যাওয়ার পথে বরকলগামী যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় শিশুসহ ১২ জন যাত্রী ছিল। তবে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তারা সবাই এখন ভালো আছে।
রাঙামাটি বরকল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন জানান, নৌ ডুবির ঘটনায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কোনো ক্ষতি হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন