প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুর ৩৫ বিজিবির পৃথক এক অভিযান চলাকালে ৫৯ বোতল ভারতীয় মদ এবং ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিওপি ও রৌমারীর ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন দত্তের চর গ্রামের জামরুজ আলীর ছেলে হাসানুজ্জামান (২৮), উঠানোর পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মিনাল মিয়া (২৫) এবং বাট্টাজোড় নতুন বাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হোসাইন সরকার।
শুক্রবার (৩ জুলাই) সকালে জামালপুর ৩৫ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুরে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেন।
একই রাতে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন