প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
ভূরুঙ্গামারী বণিক সমিতির সার্বিক সহযোগিতায় বুধবার রাতের দিকে সমিতির কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়। ভূরুঙ্গামারী বণিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬১ জন ব্যবসায়ীর প্রত্যেককে ১১ হাজার টাকা করে মোট ৬ লাখ ৭১ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এতে উল্লেখযোগ্য যে, গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন লেগে শতাধিক দোকান পুড়ে যায়। ভূরুঙ্গামারীর ব্যবসায়ী সমাজের সদস্যরা ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
ভূরুঙ্গামারী বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সহ-সভাপতি আলহাজ্ব তাইফুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন ব্যাপারী, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান লাকী, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম ও শাহ আলম উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন।
অর্থ সহায়তা প্রদানের পর ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীরা ভূরুঙ্গামারী বণিক সমিতির প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন