প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) বিভিন্ন ব্যাংকিং সেবা কোর ব্যাংকিং সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকবে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, নির্ধারিত সময়ে ইবিএলের এটিএম, এনপিএসবি, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), ড্রপবক্স, ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম), চেক ডিপোজিট মেশিন, পিওএস ও ই-কমার্সসহ বিভিন্ন মাধ্যমে ডেবিট কার্ড এবং অ্যাকাউন্ট-সংক্রান্ত সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
এছাড়া ইন্টারনেট ব্যাংকিং, স্কাইব্যাংকিং মোবাইল অ্যাপ, ইবিএল কানেক্ট, মিসড কল অ্যালার্ট, ই-কেওয়াইসি, স্মার্ট আইভিআর, ইবিএল সেলফ সার্ভিস, সাপ্লাই চেইন ফাইন্যান্স ও রেমিট্যান্স সেবাও বন্ধ থাকবে।
একই সময়ে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) নেটওয়ার্কের আওতাভুক্ত সেবা, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং সুইফট সেবাও পাওয়া যাবে না।
তবে ইবিএলের ইস্যু করা ক্রেডিট ও প্রিপেইড কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম এবং পিওএসে লেনদেন করা যাবে। একইভাবে ইবিএলের পিওএসেও এসব কার্ড ব্যবহার করা যাবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে প্রয়োজনীয় ও পর্যাপ্ত প্রচারণা অব্যাহত রাখার শর্তে এ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন