প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের সময় তাঁর নিরাপত্তার জন্য দায়িত্বে থাকা গাড়ির দিকে কোনো ইট নিক্ষেপের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, তদন্তে দেখা গেছে যে, সামনের একটি গাড়ির চাকা থেকে ছিটকে আসা ইটের টুকরাটি পেছনের গাড়ির সামনে এসে পড়ে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য দেন। এর আগে সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
পুলিশ সুপার হাবিবুর রহমান বলেছেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা একত্রে তদন্ত চালিয়েছে। তদন্তে প্রাথমিকভাবে ইট নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওতে দেখা গেছে, ইটের টুকরাটি সামনের গাড়ির চাকা থেকে ছিটকে এসে পেছনের গাড়ির সামনে পরে রয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় যে, তারেক রহমানকে বহনকারী বাসের সামনে ও পেছনে একাধিক নিরাপত্তা গাড়ি রয়েছে। বাসের ভেতর থেকে তিনি সড়কের পাশে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় বাসটির পেছনে থাকা তৃতীয় গাড়ির সামনে একটি ইটের টুকরা এসে পড়তে দেখা যায়, যা পরে বিভিন্ন মাধ্যমে ইট নিক্ষেপের ঘটনাস্বরূপ প্রচারিত হয়।
পুলিশ সুপার হাবিবুর রহমান আরও জানান, ঘটনাটি নিয়ে রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন