প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কোয়ান্টাম প্রযুক্তিতে ২০৩০ সালের মধ্যে বিশ্বনেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় কমিশন ৫০ বিলিয়ন ইউরোর (প্রায় ৫৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার) একটি ইকুইটি তহবিল গঠনের প্রস্তাব করেছে।
বুধবার, প্রস্তাবিত এই তহবিলের সাথে সরকারি ক্রয়চুক্তিতে ইউরোপীয় কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত ‘কোয়ান্টাম অ্যাক্ট’-এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা এবং তৃতীয় দেশগুলোর ওপর ইউরোপের নির্ভরতা হ্রাস করা।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর চিপ এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে ইউরোপ যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় পিছিয়ে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন উদ্যোগের মাধ্যমে এই ব্যবধান কমানোর চেষ্টা করছে।
খসড়া আইনে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা, ইউনিয়নের কৌশলগত স্বার্থ এবং প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের ক্ষেত্রে কোয়ান্টাম প্রযুক্তির সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনা করে সরকারি ক্রয়প্রক্রিয়া এমন প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা পণ্য, ব্যবস্থা ও সেবার মধ্যে সীমাবদ্ধ রাখা প্রয়োজন, যেগুলো ইউরোপীয় ইউনিয়ন-নিয়ন্ত্রিত।
ইউরোপ কোয়ান্টাম প্রযুক্তিকে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রযুক্তি হিসেবে গণ্য করছে। নতুন তহবিল ও নীতিগত পদক্ষেপের মাধ্যমে ইউরোপীয় কমিশন এ খাতে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ, উদ্ভাবন ও প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করতে চায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন