প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় সক্ষমতা জোরদারের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি।
তিনি উল্লেখ করেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। পাশাপাশি, এটি শত্রুদের হুমকি ও অসৎ উদ্দেশ্য মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জাতীয় জনসংখ্যা পুরস্কারের চতুর্থ আয়োজন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মুজতবা খামেনি তার পোস্টে উল্লেখ করেন, ‘জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সক্ষমতা বাস্তবায়ন এবং বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণে এটি বড় ভূমিকা রাখে। পাশাপাশি শত্রুদের হুমকি ও অসৎ উদ্দেশ্য প্রতিহত করতেও এটি কার্যকর।’
এ সময় তরুণ বয়সে বিয়ে এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিও উৎসাহ দেন ইরানের সর্বোচ্চ নেতা। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জাতীয় নিরাপত্তার সম্পর্ক তুলে ধরে তিনি এ আহ্বান জানান।
গত মার্চের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মুজতবা খামেনি। যুদ্ধের শুরুর দিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় তার পূর্বসূরি ও বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি ক্ষমতায় আসেন।
তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার বক্তব্য ও বার্তা মূলত লিখিত বিবৃতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন