প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বাদ আসর কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাতালজান বায়তুল ফালাহ জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ। মিলাদ পরিচালনা করেন জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেখা যায় কিশোরগঞ্জ সদর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি খায়রুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল্লাহ রবি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুল করিম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. শহিদ মিয়া, সাবির উদ্দিন, আল-আমীন, জালাল এবং বৌলাই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রনেতা, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন প্রচার সেলের সদস্য এবং হক প্রেসের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম কাঞ্চন।
মাহফিলে খালেদ সাইফুল্লাহ সোহেল খানের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন