প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মস্কোর একটি রেস্তোরাঁয় প্রাণঘাতী বোমা ছিল উপহারের বাক্সে লুকিয়ে। আর সেই বোমার বিস্ফোরণে শনিবার রাতে কেঁপে উঠেছিল রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁ। এ ঘটনায় নিহত হন অন্তত তিনজন, আহত হন ২১ জন। এ ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।
শনিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে কুদরিনস্কায়া স্কয়ারের ‘বালজি রসি’ রেস্তোরাঁর বাইরে ভয়াবহ বিস্ফোরণটির ঘটনা ঘটে। রুশ সংবাদমাধ্যম কোমারসান্ট জানাচ্ছে, সেখানে তখন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। বিষয়টি নিয়ে এক নারী কুরিয়ার হিসেবে একটি উপহারের বাক্স নিয়ে প্রবেশের চেষ্টা করতে গেলে, নিরাপত্তারক্ষী সন্দেহ হওয়ায় তল্লাশি করতে গেলে বোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ওই নারী, নিরাপত্তারক্ষী এবং একজন গ্রাহক নিহত হন। যদিও হাসপাতালে আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়নি।
তদন্তকারীরা মনে করছেন, বোমাটি দূরনিয়ন্ত্রিত রিমোটের মাধ্যমে বিস্ফোরিত করা হয়েছে। গোটা ঘটনায় সম্ভাব্যভাবে ওই নারী জানতেন না যে, বাক্সে আসলে কী ছিল। বোমাটিতে এক কেজির টিএনটির সমান বিস্ফোরক ছিল এবং প্রচুর ধাতব বল ছিল, যা অধিক মানুষের প্রাণহানি ঘটানোর জন্য তৈরি করা হয়েছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে।
হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে মেয়র সোবিয়ানিন সতর্ক করে বলেছেন, অপরাধীদের কঠোর শাস্তি প্রদান করা হবে। রাশিয়া এখনও ইউক্রেনকে এই হামলার দায়ী করেনি। উল্লেখ্য, গত বছর ঠিক এভাবে এক রুশ ব্লগারকে হত্যা করা হয়েছিল, যেখানে ভাস্কর্যের ভেতরে বোমা লুকিয়ে রাখা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন