প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২ টার সময় উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর (তকিয়া) গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতদের নাম হচ্ছে ওই গ্রামের মৃত আমির উদ্দিনের দুবাই প্রবাসী ছেলে আইনুদ্দীন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৮)। এ ঘটনার ফলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানানো হয়েছে, ঘটনার সময় আইনুদ্দীন, যিনি দুবাইতে কর্মরত, তার ছেলে রাশেদ মিয়াকে নিয়ে নিজ বাড়ির পুকুর থেকে শেলো মোটর ব্যবহার করে পানি সেচের কাজ করছিলেন। অদূরদর্শিতা থেকে তারা বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী জানিয়েছেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগ থেকে থানাকে অবগত করা হলে পুলিশ লাশ হেফাজতে নেয়।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া জানিয়েছেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
নিহতদের পারিবারিক সূত্রের বরাত দিয়ে সাবেক ইউপি সদস্য নাছিম উদ্দিন জানিয়েছেন, আইনুদ্দীন দীর্ঘ সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি দেশে ছুটিতে এসেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন শেষে শনিবার পুনরায় তার কর্মস্থলে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। বাবা এবং ছেলের এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন