প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে একটি বিভ্রান্তিকর ও ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবির মধ্যে নাচোল থানার নাম ব্যবহার করে একরকমের দৃশ্য সৃষ্টি করা হয়েছে, যা বাস্তবে কখনো ঘটেনি। ছবিটি প্রকাশ হওয়ার পর পুরো এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং অনেকেই এটিকে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের একটি অপচেষ্টা হিসেবে অভিযোগ করেন।
এই ঘটনার পর তালাশ বিডি, Chapai News 24 ও BRD News-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরি ও প্রচার করা আইনগতভাবে একটি দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এ বিষয়ে তদন্ত এখনও অব্যাহত আছে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন