প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী মোছা. রিম্পা (২১) কে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে র্যাব-২ গ্রেপ্তার করেছে।
রোববার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায়, প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ চলাকালে তদারকির ঘাটতির সুযোগ গ্রহণ করে রিম্পা অফিস ভবনের পাশে অবস্থিত দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পালানোর বিষয়টি নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কারা কর্তৃপক্ষ। পরে এই ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে কোনাবাড়ী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, ওই পালিয়ে যাওয়া আসামিকে র্যাব-২ এর সদস্যরা গ্রেপ্তার করেছে। তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন